পাতলা পায়খানার এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম

পাতলা পায়খানার এন্টিবায়োটিক ট্যাবলেট: আপনার কি পাতলা পায়খানা হয়েছে? দুশ্চিন্তার কিছু নেই! পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে ঔষধটি সেবন করুন আর কিছুক্ষণের মধ্যেই পাতলা পায়খানাকে বিদায় জানান। অতিরিক্ত বাসি কিংবা ভাঁজা-পোড়া খাবার খাওয়ার কারণেই সাধারণত এটি হতে পারে।

পাতলা পায়খানার এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম

আজকের এই ব্লগে আপনাদের সাথে পাতলা পায়খানার এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম জেনে নেওয়ার পাশাপাশি কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয় এবং পাতলা পায়খানা হলে যেসব খাবার খাওয়া যাবে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

চলুন তাহলে, পাতলা পায়খানা হওয়ার কারণ কী, পাতলা পায়খানা হলে কোন ঔষধ খাওয়া উচিত এবং পাতলা পায়খানার জন্য কার্যকর ট্যাবলেটগুলোর নাম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম

পাতলা পায়খানার জন্য জরুরি মুহূর্তে যদি আপনার কিংবা আপনার পরিবারের কারও ঔষধের প্রয়োজন হয়, তাহলে এই ট্যাবলেটগুলোর নাম জেনে রাখতে পারেন। 

সাধারণত ডাক্তাররা এই ধরনের ঔষধই সেবন করার পরামর্শ দেন। নিচে সেই ওষুধগুলোর নাম ও দাম উল্লেখ করা হলো। আপনার নিকটস্থ যেকোনো ফার্মেসিতেই এই ঔষধগুলো সহজেই পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ বাচ্চাদের পাতলা পায়খানার সিরাপ

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম গুলো নিম্নে উল্লেখ করা হলঃ 

  • Metro 400 – Ziska Pharma Limited – ১.০৫ টাকা
  • Flagyl 400 – Sanofi Limited – ১.৫৮ টাকা
  • Zox Tablet –  Square Limited – ১০.০৭ টাকা
  • Metryl – Opsonin Pharma Limited – ১.৯১  টাকা
  • Amodis – Square Limited – ১.৫৫ টাকা
  • Aprocin 500 – Aristo pharma Limited – ১৫ টাকা
  • Flontin 500 – Renata Company – ১৫ টাকা

পেট খারাপের কারণে পাতলা পায়খানা শুরু হলে, আপনি উপরে উল্লেখিত ট্যাবলেটগুলো সেবন করতে পারেন। এই ঔষধগুলো ‘ওভার-দ্য-কাউন্টার’ হিসেবে আপনার নিকটস্থ যেকোনো ফার্মেসীতেই কিনতে পারবেন।

পাতলা পায়খানার ঔষধ এন্টিবায়োটিক

পাতলা পায়খানা সাধারণত জীবাণুর আক্রমণের কারণেই হয়ে থাকে, তাই এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেবন করা জরুরি। অ্যান্টিবায়োটিক সেবন না করলে পেট থেকে জীবাণু ধ্বংস হয় না, ফলে পাতলা পায়খানাও সহজে সারে না। নিচে পাতলা পায়খানার চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ঔষধের নাম উল্লেখ করা হলো:

  • সিপ্রোসিন ২৫০
  • সিপ্রোসিন ৫০০
  • ফিলমেট ৪০০
  • জিম্যাক্স ২৫০
  • জিম্যাক্স ৫০০

ট্যাবলেট ব্যবহারে সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া

পাতলা পায়খানার ট্যাবলেটের নাম জানা আপনাকে দ্রুত উপশমের পথ দেখাতে পারে ঠিকই, কিন্তু যেকোনো ওষুধ সেবনের আগে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই মনে রাখতে হবে। ডায়রিয়ার আসল কারণ, আপনার বর্তমান শারীরিক অবস্থা এবং পূর্বের স্বাস্থ্য ইতিহাস বিবেচনা না করে ওষুধ খেলে, অনেক সময় আপনার সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে।

ওষুধ ব্যবহারের আগে যা জানা জরুরি

প্রথমত, পাতলা পায়খানার কারণ নিশ্চিত না হয়ে ট্যাবলেট খাওয়া ঠিক নয়। এটি যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে হয়, তাহলে সাধারণ অ্যান্টিমোটিলিটি ওষুধ হয়তো কার্যকর হবে না। এছাড়া, শিশু, গর্ভবতী নারী বা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা রোগীদের জন্য ওষুধের মাত্রা এবং ধরন আলাদা হতে পারে। তাই, যেকোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে নিরাপদ।

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

অন্যান্য ওষুধের মতোই ডায়রিয়া নিয়ন্ত্রণের ট্যাবলেটেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এর মধ্যে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো: মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, বমি ভাব, পেট ফাঁপা এবং হালকা অ্যালার্জি। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তবে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, যা পরবর্তীতে আবারও পেটের সমস্যা সৃষ্টি করতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো স্ব-চিকিৎসা থেকে দূরে থাকা। ভুল ওষুধ বা ভুল মাত্রায় ওষুধ সেবন করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মনে রাখবেন, ওষুধ কখনোই মূল চিকিৎসার বিকল্প হতে পারে না; এটি শুধুমাত্র চিকিৎসকের নির্দেশনা মেনেই ব্যবহার করা উচিত।

পাতলা পায়খানা কেন হয়

সাধারণত বাসি খাবার, রাস্তার পাশের জীবাণুযুক্ত খাবার, এবং অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও ভাঁজা-পোড়া খাবার খেলে পেট খারাপ হয়, যার ফলস্বরূপ আমাদের পাতলা পায়খানা হয়। এছাড়াও, ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণেও পাতলা পায়খানা হতে পারে। পাতলা পায়খানা হওয়ার মূল কারণগুলো নিচে উল্লেখ করা হলো:

আরো পড়ুনঃ বাচ্চাদের পাতলা পায়খানা হওয়ার কারণ

ভাইরাস সংক্রমণে পাতলা পায়খানা: রোটাভাইরাস, নরোভাইরাস এবং অ্যাডেনোভাইরাসের মতো ভাইরাসগুলোর সংক্রমণে পাতলা পায়খানা হতে পারে। এই ভাইরাসগুলো বিশেষ করে শিশুদের মধ্যে পাতলা পায়খানা ও ডায়রিয়া ঘটায়। এর পাশাপাশি, এসব ভাইরাস জ্বর, কাশি এবং সর্দিরও কারণ হতে পারে। তাই, আপনার শিশুকে অবশ্যই ভাইরাস ছড়াতে পারে এমন পরিবেশ থেকে দূরে রাখুন।

অতিরিক্ত তেল-চর্বি এবং ভাঁজা খাবার: মাত্রাতিরিক্ত তেল-চর্বিযুক্ত এবং অতিরিক্ত ভাঁজা খাবার খেলে সাধারণত পেট খারাপ হয়। একইভাবে, বেশি মশলাযুক্ত খাবার খেলেও অনেক সময় পেটের সমস্যা দেখা দিতে পারে। পেট খারাপের পরই ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হয়। তাই, খাবার সময় পরিমাণমতো তেল এবং ভাঁজা খাবার খাওয়া উচিত।

বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া: অনেক ঔষধ আছে, যার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পাতলা পায়খানা হতে পারে। এই কারণে, যখনই কোনো ঔষধ সেবন করবেন, তার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।

দূষিত বা ময়লা পানি: দূষিত বা ময়লা পানি পান করলে পেট খারাপ হয়ে পাতলা পায়খানা এবং ডায়রিয়া হতে পারে। যদি পরিষ্কার পানি পাওয়া না যায়, তবে সেই পানি সিদ্ধ করে ছেঁকে নিতে হবে, অথবা ফিল্টার দিয়ে পরিশোধন করে তারপর পান করা উচিত।

পচা-বাসি খাবার খেলে পাতলা পায়খানা: পচা বা বাসি খাবার খেলেও পেট খারাপ হয় এবং পাতলা পায়খানা দেখা দেয়। খাবার খাওয়ার আগে অবশ্যই সেটি নষ্ট হয়েছে কিনা তা যাচাই করে দেখুন। প্যাকেটজাত খাবার খাওয়ার পূর্বে নিশ্চিত হয়ে নিন যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা।

মাত্রাতিরিক্ত পরিমাণে খাবার খেলে: পেটে সইছে না এমন অবস্থায়ও মাত্রাতিরিক্ত পরিমাণে যেকোনো খাবার জোর করে খেলে পেট খারাপ হয়, যার কারণে পাতলা পায়খানা ও ডায়রিয়া হতে পারে। এছাড়াও, পেটে সহ্য হবে না এমন ধরনের খাবার খেলেও পাতলা পায়খানা হতে পারে।

অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে: অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, সেখানে তৈরি খাবার খাওয়া বা অপরিষ্কার টয়লেট ব্যবহার করলেও পাতলা পায়খানা হতে পারে। অতিরিক্ত ময়লা-আবর্জনা বা মশা-মাছি আছে এমন পরিবেশে থাকা উচিত নয়। ডায়রিয়া প্রতিরোধের জন্য বাড়ির চারপাশ সর্বদা পরিষ্কার রাখতে হবে।

মূলত এই কারণগুলোর জন্যই পেট খারাপ হয়ে পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দেয়। আপনি যদি উপরোক্ত বিষয়গুলি মেনে চলেন, তবে পেট খারাপ হওয়া এবং পাতলা পায়খানা হওয়া অনেকাংশে রোধ করতে পারবেন। তবুও যদি অপ্রত্যাশিতভাবে পাতলা পায়খানা হয়েই যায়, তবে নিচে থেকে পাতলা পায়খানার ট্যাবলেটের নাম জেনে নিয়ে আপনি সেগুলো সেবন করতে পারেন।

কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয়

কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয়, তা অনেকেই জানেন না। এমন কিছু খাবার আছে যা সেবন করলে পাতলা পায়খানা বন্ধ হয়ে যায়। নিচে কিছু ওষুধের নামও উল্লেখ করা হয়েছে। এখন জেনে নিন কোন খাবারগুলো খেলে পাতলা পায়খানা বন্ধ হতে পারে:

মধু: মধু বহুবছর ধরে যেকোনো রোগের জন্য একটি অত্যন্ত কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে এক চামচ বা দুই চামচ মধু খান; এটি দ্রুত পাতলা পায়খানা বন্ধ করতে সাহায্য করবে। তবে, আরও দ্রুত উপশম পেতে আপনি পাতলা পায়খানার ট্যাবলেটও খেতে পারেন।

খাবার স্যালাইন খাওয়া: খাবার স্যালাইন ঔষধের তালিকায় অন্তর্ভুক্ত হলেও, এটিকে এই তালিকায় রাখা হয়েছে। কারণ, এটি খেলে পাতলা পায়খানা এবং ডায়রিয়া দুটোই খুব দ্রুত বন্ধ হয়ে যায়। পাতলা পায়খানার লক্ষণ দেখা দেওয়া মাত্রই খাবার স্যালাইন সেবন করুন; এতে প্রাথমিক অবস্থাতেই পাতলা পায়খানা বন্ধ করা সম্ভব হবে।

বেশি পরিমাণে পানি পান করা: পাতলা পায়খানা হলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়। তাই, এই অবস্থায় অবশ্যই বেশি পরিমাণে পানি পান করতে হবে। পাতলা পায়খানা থেকে দ্রুত আরোগ্য পেতে পানি পানের কোনো বিকল্প নেই।

লেবু পানি পান করা: লেবু চিপে পানিতে মেশান এবং তাতে অল্প পরিমাণ লবণ ও চিনি মিশিয়ে পান করুন। পাতলা পায়খানা শুরু হওয়ার পর এটি খেলে অনেক উপকার পাওয়া যায় এবং অনেকেই এটি পাতলা পায়খানা বন্ধ করতে ব্যবহার করে থাকেন। ডাক্তাররাও পাতলা পায়খানার ঔষধের পাশাপাশি লেবু পানি খাওয়ার পরামর্শ দেন। এটি শরীরের পানির ঘাটতি এবং ভিটামিন সি-এর অভাব পূরণ করতে সাহায্য করে।

সরিষা বীজ খাওয়া: সরিষা বীজ পাতলা পায়খানা এবং ডায়রিয়া নিরাময়ে বেশ উপকারী ভূমিকা রাখে। পাতলা পায়খানা হলে যেকোনো উপায়ে সরিষা বীজ সেবন করুন; এতে খুব দ্রুত পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। তবে, মনে রাখবেন, অতিরিক্ত পরিমাণে সরিষা বীজ খাওয়া উচিত নয়।

পাতলা পায়খানা হলে যেসব খাবার খাবেন না

পাতলা পায়খানা কেন হয় এবং এই অবস্থায় কী করা উচিত, সে সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। তবে মনে রাখতে হবে, পাতলা পায়খানা হলে সব ধরনের খাবার খাওয়া উচিত নয়, কারণ কিছু খাবার খেলে পায়খানা আরও বেড়ে যেতে পারে।

আরো পড়ুনঃ শিশুর ডায়রিয়া হলে কি খাওয়া উচিত

পাতলা পায়খানা হলে যে যে খাবারগুলো খাওয়া যাবে না, নিচে সেগুলোর নাম তুলে ধরা হলো:

  • বাজার জাত ফলের জুস
  • কফি
  • চিনি দেওয়া চা
  • কমল পানীয়
  • তৈলাক্ত খাবার
  • অতিরিক্ত মসলা জাতীয় খাবার
  • দুধ দিয়ে তৈরি খাবার

পাতলা পায়খানা কত দিন থাকে?

পাতলা পায়খানা সাধারণত এক থেকে দুই দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে, যদি কমপক্ষে তিনবার করে তিন দিন পাতলা পায়খানা হয়, তবে সেটি ডায়রিয়া হিসেবে ধরা হয় এবং তা ভালো হতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে। পাতলা পায়খানা শুরু হওয়া মাত্রই খুব দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

পাতলা পায়খানা হওয়ার সাথে সাথেই চিকিৎসা শুরু করলে তা খুব দ্রুত ১ থেকে ২ দিনের মধ্যে সেরে যায়। তবে পাতলা পায়খানা থেকে দূরে থাকতে হলে নিয়মিত হাত পরিষ্কার রাখতে হবে এবং ভালো খাবার খেতে হবে।

সাধারন প্রশ্ন ও উত্তর (FAQs)

পাতলা পায়খানা হলে কি চিড়া খাওয়া যাবে?

আসলে, পাতলা পায়খানার জন্য চিড়া একটি অত্যন্ত ভালো খাবার। এমনকি, চিড়া ধোয়া জল খেলে ডায়রিয়া পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। এছাড়াও, চিড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে খেলে তা পাতলা পায়খানার জন্য অনেক উপকারী।

ঘন ঘন পাতলা পায়খানা হলে কি করব? 

ঘন ঘন পাতলা পায়খানা হলে সেক্ষেত্রে পাতলা পায়খানার ওষুধ সেবন করা উচিত। পাতলা পায়খানার ওষুধের নাম না জানা থাকলে, পাতলা পায়খানার ট্যাবলেটের নাম জানতে পোস্টের উপরের দিকে লক্ষ্য করুন।

পাতলা পায়খানা বন্ধ করার উপায় কী?

পাতলা পায়খানা বন্ধ করার উপায় হলো পাতলা পায়খানার ট্যাবলেট খাওয়া এবং একই সাথে মধু, লেবু পানি ও খাবার স্যালাইন সেবন করা।

পাতলা পায়খানার ঔষধ স্কয়ার কোম্পানির কোনগুলো?

স্কয়ার কোম্পানির পাতলা পায়খানার ট্যাবলেটগুলোর নাম হলো Zox Tablet এবং Amodis।

লেখকের শেষ মতামত

পাতলা পায়খানা সত্যিই খুব বিরক্তিকর একটি সমস্যা। একবার শুরু হলে বারবার শৌচাগারে যেতে হয়, যা অনেকের কাছেই বেশ অস্বস্তিকর। যদি আপনার পাতলা পায়খানা হয়, তবে এই লেখায় উল্লেখ করা ট্যাবলেটগুলোর নাম জেনে আপনি যেকোনো ফার্মেসি থেকে কিনে সেবন করতে পারেন। এতে দ্রুতই আপনার পাতলা পায়খানা সেরে যাবে।

তবে, সর্বদা মনে রাখবেন, যেকোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ পথ। নিজের ইচ্ছামতো ওষুধ সেবন করলে অনেক সময় উল্টো ফল হতে পারে। পাশাপাশি, ডায়রিয়া প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ, বিশুদ্ধ জল পান করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

সঠিক যত্ন এবং সচেতনতা অবলম্বন করলে পাতলা পায়খানার সমস্যা খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব। সুস্থ থাকার জন্য নিজের শরীরের প্রতি যত্নশীল হোন এবং প্রয়োজনে অবশ্যই পেশাদার ডাক্তারের পরামর্শ নিন।

আরও জানুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *